ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে ৯০ মিনিটজুড়ে ছিল উত্তেজনা। ম্যাচে মোট ২৬টি ফাউল হয়। এর মধ্যে আর্জেন্টিনা করে ১৫টি এবং ইংল্যান্ড ১১টি। খেলার একপর্যায়ে একটি ফাউলকে কেন্দ্র করে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও ইংল্যান্ডের জুড বেলিংহামের মধ্যে বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দুজনকেই উত্তেজিত মনে হলেও ম্যাচ শেষে বেলিংহাম পুরো ঘটনাকে স্বাভাবিক বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, একটি ফাউলকে কেন্দ্র করেই তাদের মধ্যে সংক্ষিপ্ত তর্ক হয়েছিল এবং বিষয়টিকে অযথা বড় করে দেখার কিছু নেই।
বেলিংহামের ভাষ্য, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’
মেসির সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, “আমার ওপর হওয়া ফাউলের কী হবে?” আমি তখন বললাম, “তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।” ব্যস, এতটুকুই!’
ম্যাচ চলাকালে তাদের ওই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হলেও, বেলিংহাম স্পষ্ট করে জানিয়েছেন যে মেসির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা নেই।
বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের শ্রদ্ধার কথাই তুলে ধরেন তিনি। বেলিংহাম বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)