ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনলাইনে বিষয়, কলেজ ও কোটাসংক্রান্ত তথ্যসহ চয়েস ফরম পূরণ করতে হবে।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
এতে আরও বলা হয়, আগামী ২৪ জুলাই দুপুর ১২টা থেকে ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবেন। এ সময়ের মধ্যে তাদের পছন্দের বিষয়, কলেজের নাম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটাসংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব তথ্য অনলাইনে জমা দিতে হবে।
এর আগে, চলতি বছর রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর