ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) পূর্বনির্ধারিত একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিবর্তন ছাড়া অনার্স প্রথম বর্ষ পরীক্ষার অন্যান্য সব পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশোধিত সময়সূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, সব আঞ্চলিক কেন্দ্র এবং অধিভুক্ত অনার্স কলেজগুলোর অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত