ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
স্পোর্টস ডেস্ক: ৪৮ দলের দীর্ঘ প্রতিযোগিতা শেষে এখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি কেবল দুটি দল-স্পেন ও আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) রাত ১ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউজার্সি অঞ্চলের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। একই সঙ্গে একাধিক আয়োজক দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়াও টুর্নামেন্টের ইতিহাসে প্রথম। প্রতিযোগিতার ১০৪তম ও শেষ ম্যাচটি হবে এই শিরোপা নির্ধারণী লড়াই।
ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সকে পরাজিত করে ওঠা স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের বিজয়ী আর্জেন্টিনা। বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নির্ধারণ হবে মেটলাইফ স্টেডিয়ামের এই ম্যাচেই।
মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮২ হাজারেরও বেশি। এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ভেন্যু ছিল এই স্টেডিয়াম। ওই ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি