ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামে আরও ১৬ শিশুর হাম শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আরও ১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২১ জনে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৩২৩ জন এবং উপজেলার ৯৮ জন।
সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল ২১১ জন শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৯ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৭৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ পর্যন্ত চট্টগ্রাম জেলা ও নগরী থেকে ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনই নগরীর বাসিন্দা। তবে সোমবার নতুন কোনো নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়নি।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১২ জন এবং শনাক্তকৃত হামে ৩ জনসহ মোট ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের নগরী ও উপজেলায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে। শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী কিছু দিনের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ