ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারের মেয়াদেই দৃশ্যমান হবে নতুন প্রকল্পের ফলাফল: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণ করা হবে, যাতে এই সরকারের মেয়াদকালেই তার ফলাফল দৃশ্যমান হয়। প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হবে, যাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তিনি বলেন, সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সব বিষয় মনিটরিং করছেন। জনগণ যাতে সর্বোচ্চ সুফল পেতে পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে নতুন প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান এবং অননুমোদিত নতুন প্রকল্পগুলো পর্যালোচনায় অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব মন্ত্রণালয়ের প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, চলতি বছরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প হাতে নিতে হবে, কারণ এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে, সেগুলো এই সরকারের মেয়াদকালেই সম্পন্ন হবে। এ সময় তিনি নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত