ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আজ থেকে সচল এনইআইআর, জেনে নিন যাচাইয়ের নিয়ম
তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ ও চোরাই ফোনের ব্যবহার বন্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ফোনের আইএমইআই (IMEI) নম্বর জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা অবৈধ ও আনঅফিশিয়াল ফোন শনাক্তকরণে যুগান্তকারী ভূমিকা রাখবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সকল আনঅফিশিয়াল ও অনিবন্ধিত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে নিবন্ধিত হয়েছে। তবে আজ (১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে, কোনো অবৈধ বা অনিবন্ধিত হ্যান্ডসেট নেটওয়ার্কে শনাক্ত হলে সেটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধতা প্রমাণের সুযোগ দেওয়া হবে। ব্যর্থ হলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায়। এছাড়া ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশই সম্পন্ন হয় অবৈধ ডিভাইসের মাধ্যমে। এনইআইআর চালুর ফলে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
নতুন ফোন ও বিদেশ থেকে আনা ফোনের নিয়ম
এখন থেকে যেকোনো নতুন ফোন কেনার আগে গ্রাহককে মেসেজ অপশনে গিয়ে KYD
নিবন্ধন যাচাই ও চুরি হওয়া ফোন ব্লক
আপনার বর্তমান ফোনটি নিবন্ধিত কি না তা জানতে *১৬১৬১# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করতে হবে। এছাড়া এনইআইআর ব্যবস্থার মাধ্যমে কোনো ফোন চুরি হলে বা হারিয়ে গেলে তা কেন্দ্রীয়ভাবে ব্লক ও আনলক করার সুবিধাও পাবেন গ্রাহকরা। তবে ফোন বিক্রি বা হস্তান্তরের আগে মালিককে অবশ্যই ‘ডি-রেজিস্ট্রেশন’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বর্তমানে সিস্টেমে ডাটা মাইগ্রেশনের কাজ চলায় কিছু গ্রাহক সাময়িকভাবে ভুল বার্তা পেতে পারেন বা নিবন্ধনের তথ্য পেতে দেরি হতে পারে। তবে দ্রুতই এই কারিগরি সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছে বিটিআরসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট