ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনমন্ত্রীর পিএস পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সাজ্জাদুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে প্রেষণে একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মো. সাজ্জাদুর রহমানকে আগামী ১৯ ফেব্রুয়ারি পূর্বাহ্ণের (সকাল) মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকবেন।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সদ্য গঠিত বিএনপি সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার লক্ষে এই অভিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল