ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বইমেলার শুরুর নতুন তারিখ ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই প্রাণের মেলা শুরু হবে এবং তা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় নবনিযুক্ত সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই নতুন সময়সূচি ঘোষণা করেন।
জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকার ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর ঘোষণা দিয়েছিল। তবে নবগঠিত নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেলার সময় আরও পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করল।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। এর পরদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক ২০২৬’।
বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন নতুন সংস্কৃতিমন্ত্রী। তিনি জানান, এবারের মেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের প্রকাশনা সংশ্লিষ্টরা। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।
বইমেলায় স্টল পেতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বইমেলাকে সফল করতে লেখক, পাঠক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, তারিখ পিছিয়ে গেলেও এবারের মেলা হবে অত্যন্ত উৎসবমুখর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত