ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে
আজ চলছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের শোক। সরকারের ঘোষণায় বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের এই রাষ্ট্রীয় শোক চলবে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও শোকের প্রতীক হিসেবে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়েছে।
সচিবালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ১ নম্বর ভবনসহ বিভিন্ন দপ্তরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কিছু কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আগামী শুক্রবার খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার কর্মসূচি পালিত হবে।
দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল বেলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকাল পাঁচটার কিছু আগে দাফন সম্পন্ন হয়। এর আগে একই দিন বিকাল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ ভবন চত্বর ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে লাখো মানুষের ঢল নামে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর