ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, বড় পদের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের রাজনৈতিক দল আমজনতার দলে যোগ দিয়েছেন। দলের একটি সূত্র জানিয়েছে, তিনি দলে বড় কোনো পদ পেতে পারেন।
আজ রোববার হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, “আমি যেহেতু আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন করব। এটি আমি আগে থেকেই ঠিক করেছিলাম।”
হিরো আলম আরও জানান, “এরইমধ্যে আমি কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আদর্শগত মিল না থাকায় যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়, এবং শেষে আমি তার নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”
তিনি জানিয়েছেন, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দলকে যোগ দিয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দলের একটি সূত্রের খবর অনুযায়ী, হিরো আলম আমজনতার দলে যোগ দেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে পারেন।
এর আগে হিরো আলম বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত