ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দায়িত্ব পেলে শিক্ষার উন্নয়নে কয়েক গুণ বেশি কাজ করব: মিলন
নিজস্ব প্রতিবেদক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, যদি তিনি পুনরায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান, তবে আগের তুলনায় কয়েক গুণ বেশি কাজ করবেন। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার দিকে তিনি বিশেষ গুরুত্ব দেবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিলন সাংবাদিকদের বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেন, আমি আগে শিক্ষার জন্য যা করেছি, তার তুলনায় অনেক গুণ বেশি কাজ করব।”
তিনি আরও জোর দিয়ে বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারে না।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে ড. এহছানুল হক মিলন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত