ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর নির্বাচনি ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বিজয়ের নেপথ্যের কৌশল ব্যাখ্যা করেন।
সংবাদ সম্মেলনে প্রখ্যাত সাংবাদিক ও ‘ঠিকানা’র প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন বিএনপি চেয়ারম্যানের কাছে নির্বাচনি ‘ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত এক প্রশ্ন করেন। এর জবাবে তারেক রহমান তাঁর দলের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে বলেন, “জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটাতে আমরা সফল।”
তারেক রহমান তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বিএনপি কোনো নেপথ্য কারসাজি নয়, বরং সরাসরি জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করার মাধ্যমেই এই বিশাল ম্যান্ডেট লাভ করেছে। তিনি আরও বলেন, এই বিজয় গণতন্ত্রের এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের। সরকার গঠন করলে কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. জাহিদ হোসেন উল্লেখযোগ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ সময় তারেক রহমানকে ‘ভবিষ্যতের প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে বলেন, তাঁর সুযোগ্য নেতৃত্বেই দেশ একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ আগামীর পথে যাত্রা শুরু করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান