ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গেজেট স্থগিত চেয়ে পুনঃভোটের দাবি আমিনুলের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনের নির্বাচনী ফল নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ফলাফল গেজেট প্রকাশ বন্ধ রেখে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আমিনুল হক। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটের ফল পরিবর্তন করে তাকে পরাজিত দেখানো হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান।
আমিনুল হক দাবি করেন, প্রশাসনের একটি অংশ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমন্বয়ে তার নিশ্চিত জয় নষ্ট করা হয়েছে। তার ভাষ্য, রাজধানীর কয়েকটি আসনে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে এবং ঢাকা-১৬ তার অন্যতম উদাহরণ।
সংবাদ সম্মেলনে তিনি পল্লবী বিদ্যানিকেতন কেন্দ্রের একটি ফলাফল শিট দেখিয়ে বলেন, প্রথমে সেখানে ধানের শীষ পেয়েছিল ৪৫৬ ভোট, আম প্রতীকের তারিকুল ইসলাম পান ৫৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক দেখানো হয় শূন্য। পরে সেই শিট ছিঁড়ে নতুন করে দাঁড়িপাল্লার ঘরে ৪৫৬ ভোট বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তার কাছে ৩০টিরও বেশি কেন্দ্রের ফল শিট রয়েছে যেখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই বলেও দাবি করেন তিনি। কিছু কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেরাই সিল মেরেছেন—এমন ভিডিও প্রমাণও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন বলে জানান।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও বলেন, ১১ তারিখ রাতে জামায়াতের এক প্রার্থী বাউনিয়াবাঁধ আইডিয়াল স্কুল ও লালমাটি কমিউনিটি স্কুলসহ কয়েকটি কেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারের কক্ষে বৈঠক করেন, যা আইনত দণ্ডনীয়। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা