ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এ প্রেক্ষাপটে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান বলে জানা গেছে।
বার্তায় মহাসচিব বাংলাদেশের জনগণকে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া ও গণভোট সফল করতে যেসব নাগরিক ও প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, তাদের সবাই প্রশংসার দাবিদার। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহায়তা দিতে কমনওয়েলথ অফ ন্যাশনস-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে মানুষের ভোটাধিকার প্রয়োগকে তিনি বিশেষভাবে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ইতোমধ্যে ২৯৭টির ফল ঘোষণা হয়েছে। এতে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ঘোষণার অপেক্ষায় থাকা বাকি দুটি আসনেও দলটির প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। বিএনপির শরিক দলগুলো অতিরিক্ত তিনটি আসনে জয় লাভ করেছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা আরও ৯টি আসনে জয় পেয়েছে। ফলে নতুন সংসদে বিভিন্ন দলের প্রতিনিধিত্বে একটি বহুমাত্রিক রাজনৈতিক চিত্র গড়ে উঠতে যাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত