ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বিশৃঙ্খলায় জড়িতদের ধরিয়ে দিলেন নিজ দলের এমপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠতেই কঠোর অবস্থান নিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরদিন শুক্রবার নির্বাচন-পরবর্তী সময়েও দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতেই জড়িতদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজনকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬) এবং ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া একই এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুজন যুবককেও রাতেই থানায় দেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং অভিযোগ যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লা সেলিম বলেন, নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগ পাওয়ার পর নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী জানান, আটক পাঁচজনই ছাত্রদলের সাধারণ কর্মী। নির্বাচন-পরবর্তী উত্তেজনার খবর পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি ও এমপি মানিক তাকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। এরপর পুলিশকে জানালে তাদের আটক করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার