ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের ফল মেনে নিয়ে সংসদে বিরোধী দলে থাকছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে আনুষ্ঠানিকভাবে মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই দল ভবিষ্যৎ রাজনীতিতে এগোবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি দলীয় স্বেচ্ছাসেবক, সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, গত কয়েক মাসে অসংখ্য কর্মী সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফলাফল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে ৭৭টি আসন অর্জনের মাধ্যমে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে। এটি কোনো ব্যর্থতা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি।
রাজনীতিতে উত্থান-পতন স্বাভাবিক উল্লেখ করে তিনি উদাহরণ দেন, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০ আসনে নেমে গিয়েছিল, কিন্তু দীর্ঘ সময়ের পথচলার পর পুনরায় সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এই উপলব্ধি নিয়েই এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে। জামায়াত নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং সংসদে থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)