ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দেশ গড়তে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ রাজনীতি করব: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা আগেই ধারণা করেছিলাম, দুইশ’র ওপরে আসন থাকবে, তাই হয়েছে। জামায়াত যে আসনগুলো পেয়েছে, আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এটা আমরা প্রত্যাশা করি। দেশ গড়ার কাজে আমরা সবাই নিয়োজিত থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারব।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এ্যানি চৌধুরী। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ্যানি চৌধুরী বলেন, “নির্বাচন শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ যে আমানতটুকু দিয়েছে, অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদেরকে তা রক্ষা করতে হবে। দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পর আমরা এই নির্বাচন পেয়েছি। এ নির্বাচনের জন্য আমাদের যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি লক্ষ্মীপুর থেকে এক সময় নির্বাচন করেছেন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি।”
লক্ষ্মীপুর জেলার ৪টি আসনেই বিএনপি জয়লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, “আজকে বেগম খালেদা জিয়া নেই। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। ৪টি আসনেই আমরা বিজয়ী হয়েছি। ৪টি আসনের সকল পর্যায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো- এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষের প্রতি শ্রদ্ধা সমীহ করে সম্পৃক্ত রাখা। তারেক রহমানের নেতৃত্বে আমরা এ কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হব।”
আগামীর পথচলা নিয়ে এ্যানি চৌধুরী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা সবসময় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়-দায়িত্ব পালন করেছি। তিনি সরাসরি আমাদেরকে গাইড করেছেন। আমাদের এলাকার উন্নয়নে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে কাজগুলো করব, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রেখেই করব। তার স্মৃতির প্রতি আমরা কীভাবে সম্মান জানাতে পারি সেদিকেও আমাদের বিশেষ চিন্তা থাকবে।”
উল্লেখ্য, এর আগে ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এবারের নির্বাচনে তাঁর এই হ্যাটট্রিক জয় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে