ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
অভিজ্ঞ ও তরুণদের নিয়ে তৈরি হচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভার তালিকা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে, যেখানে অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন মুখের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে।
দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, নির্বাচনী অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি এবং নীতিগত সংস্কার আনতে শক্তিশালী ও কর্মক্ষম মন্ত্রিসভা প্রয়োজন। সে কারণে ২০০১-২০০৬ মেয়াদে দায়িত্ব পালনকারী তুলনামূলকভাবে স্বচ্ছ ভাবমূর্তির কয়েকজন সাবেক মন্ত্রীকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেও তরুণদের অন্তর্ভুক্তির চিন্তা রয়েছে।
আলোচনায় রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে রাষ্ট্রপতি অথবা উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা। ড. আব্দুল মঈন খান-কে স্পিকার, মির্জা আব্বাস-কে যোগাযোগ মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমেদ-কে স্থানীয় সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে বাণিজ্য এবং এএনএম এহসানুল হক মিলন-কে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় আছে বলে জানা গেছে।
এছাড়া গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু-র নাম সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে ঘুরছে। স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান-কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন রুহুল কবির রিজভী (তথ্য ও সম্প্রচার), ইসমাইল জাবিউল্লাহ (জনপ্রশাসন), শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি (প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র) এবং হুমায়ুন কবির (পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট কোটায়)।
আরও জানা গেছে, এজেডএম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট ফজলুর রহমানের নামও আলোচনায় রয়েছে; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন তারা।
অন্যদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে ঘোষিত ‘জাতীয় সরকার’ গঠনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে। সম্ভাব্য শরিকদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর, রেজা কিবরিয়া এবং ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দার। তাদের মধ্য থেকেও কয়েকজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা