ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাঁকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আইন অনুযায়ী তাঁর (হাসিনা) প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার একটি আইনি বিষয়। আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাব যাতে তাঁকে বিচারের মুখোমুখি করার জন্য দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হয়।”
এদিকে, সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের পর ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ ইন্ডিয়া’।
এর আগে, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিল। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে, তাঁরা চিঠিটি ‘পর্যবেক্ষণ’ করছেন। তিনি আরও বলেছিলেন, ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ এবং সেখানে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার বিষয়টি এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- বিদেশে স্কলারশিপে আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন