ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই বিষয়ে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত সংসদ সদস্যরা কেবল জাতীয় সংসদের দায়িত্বই পালন করবেন না, বরং একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি এ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল এক বিশাল গণরায় সংস্কারের পথে জনসমর্থন প্রদর্শন করেছে এবং এটি জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই এই ফলাফলে প্রতীয়মান হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব হবে। এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সংলাপ ও জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করে আলী রীয়াজ জানান, গণভোটে ভোট পড়ার হার সংসদ নির্বাচনের তুলনায় প্রায় এক শতাংশ বেশি। এটি প্রমাণ করে, জনগণ পুরনো শাসন ব্যবস্থায় ফেরত যেতে চায় না। তাই সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর অগ্রণী ভূমিকা গুরুত্বপূর্ণ।
একই সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন প্রক্রিয়ায় শপথ নেওয়ার মাধ্যমে তারা সংসদীয় দায়িত্বের পাশাপাশি সংবিধান সংস্কারের গুরুদায়িত্বও পালন করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন