ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
জনগণের রায়ে গণতন্ত্র জিতেছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ফলাফল কোনো একক দলের নয়—এটি দেশের জনগণ ও গণতন্ত্রের সম্মিলিত বিজয়। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা একটি মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান বলেন, সব বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের মানুষ সাহসের সঙ্গে ভোট দিয়েছে। এই অংশগ্রহণই গণতন্ত্রের ভিত্তিকে শক্ত করেছে। তিনি দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয় শুধু রাজনৈতিক নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথচলার প্রতীক।
নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশই গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নতুন বাস্তবতায় রাষ্ট্র পরিচালনায় সকল নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে।
বেসরকারি ফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২০৩টিতে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৭০টি আসনে বিজয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১৪টিতে। কয়েকটি আসনের ফল এখনো চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। সেই সরকারের মেয়াদ শেষ হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর, যখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন