ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষ হয়েছে বলে জানাল ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, বিপুলসংখ্যক নাগরিক এবারের নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাসেলস থেকে দেওয়া এক বিবৃতিতে নির্বাচন নিয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছিল, যা ১৪ ফেব্রুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, নির্বাচন সামগ্রিকভাবে বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত। চূড়ান্ত প্রতিবেদন চলতি বছরের শেষদিকে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
ইইউ আরও বলেছে, গণভোটে যে সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে জনসমর্থন প্রকাশ পেয়েছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নবগঠিত সংসদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে ইইউ জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তারা আগ্রহী এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)