ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শিগগিরই দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান-ই দেশের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুব শিগগিরই তারেক রহমান জাতীয় নেতৃত্বের দায়িত্ব নেবেন এবং কয়েক দিনের মধ্যেই দেশ পরিচালনায় সামনে আসবেন। সংবাদ সম্মেলনের মঞ্চে এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, সাম্প্রতিক নির্বাচন দেখিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন সুসংগঠিত রয়েছে, তেমনি দেশের প্রায় ১৮ কোটি মানুষও ঐক্যের পথে এগোচ্ছে। তিনি দাবি করেন, এই নির্বাচনের মাধ্যমে উদার গণতন্ত্রের জয় হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)