ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আগ্রহ যুক্তরাজ্যের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানায় যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (এফসিডিও)।
বিবৃতিতে দপ্তরের এক মুখপাত্র বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে তারা স্বাগত জানায়। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে, যা বাংলাদেশের অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
তিনি আরও জানান, নতুন সরকারের অধীনে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অগ্রগতি দেখার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত