ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী এলাকায় লড়তে ভোটার স্থানান্তর করছেন রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নিজের ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন রাশেদ খাঁন। ঝিনাইদহ সদর পৌরসভার দীর্ঘদিনের ভোটার রাশেদ এখন কালীগঞ্জ উপজেলার স্থায়ী ভোটার হতে চান।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর এই স্থানান্তর সংক্রান্ত আবেদন জমা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাশেদ খাঁন ঝিনাইদহ সদর পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা এবং সেখানেই তিনি ভোটার ছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে লড়াই করবেন। ইতোমধ্যে তিনি এই আসন থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। বিষয়টিকে প্রাধান্য দিয়ে তিনি কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এ লক্ষ্যে তিনি কালীগঞ্জ পৌরসভা থেকে প্রয়োজনীয় প্রত্যয়নপত্রও সংগ্রহ করেছেন।
এ বিষয়ে রাশেদ খাঁন সংবাদমাধ্যমকে বলেন, "আমি বর্তমানে ঝিনাইদহ সদরের ভোটার হলেও যেহেতু আমি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে নির্বাচন করছি, তাই এই এলাকার ভোটার হওয়াই নৈতিকভাবে যুক্তিযুক্ত মনে করছি। নির্বাচন কমিশনে আমার আবেদন গ্রহণ করা হয়েছে। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত এলাকা গড়ে তুলতে চাই।"
উল্লেখ্য, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হলেও এই নির্বাচনে জোটবদ্ধ কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় বা তার আগে ভোটার এলাকা স্থানান্তরের এই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি