ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঝিনাইদহ-৪ আসন
রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির ‘কাফন মিছিল’
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ‘বহিরাগত’ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী কাফনের কাপড় পরে এই প্রতিবাদ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান বেল্টু। তারা উভয়েই এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের শাসন আমলে যারা মাঠ পর্যায়ে হামলা-মামলা উপেক্ষা করে দলকে সংগঠিত করেছেন, তাদের অবমূল্যায়ন করে অন্য দলের নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অবিলম্বে রাশেদ খানের মনোনয়ন প্রত্যাহার করে স্থানীয় নেতাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় রাশেদ খানকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান বেল্টু বলেন, "আমরা কোনো বহিরাগত প্রার্থী মানি না। যারা রাজপথে লড়াই করেছি, তাদের মূল্যায়ন না করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া মেনে নেওয়া যায় না।"
স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, "রাশেদ খানকে ঝিনাইদহ-২ আসনে নির্বাচনের কথা থাকলেও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের ষড়যন্ত্রে তাকে এই আসনে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা তারেক রহমানের কাছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাই।"
উল্লেখ্য, বিএনপি ঝিনাইদহ-৪ আসনে তাদের শরিক দল গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর থেকেই স্থানীয় পর্যায়ে অসন্তোষ ও অস্থিরতা শুরু হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি