ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন: জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগ ও নাগরিক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারেক রহমান সপরিবারে প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন। প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আসা লাখ লাখ মানুষের উপস্থিতিতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
বিপুল সংখ্যক মানুষের এই অভাবনীয় উপস্থিতির কারণে মহানগরের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এবং জনসাধারণের চলাচলে কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি এই পরিস্থিতির জন্য গভীরভাবে মর্মাহত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, যার ফলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)