ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান প্রথমে দলের প্রতিষ্ঠাতা ও নিজের বাবা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরের শহীদ জিয়ার সমাধিতে পৌঁছে ফুল অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। মোনাজাত শেষে নীরবে কিছু সময় কবরের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শেষবার বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘ প্রবাস জীবনের কারণে এ পর্যন্ত আসা সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার দেশে ফেরার দিন রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট এলাকায় দলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
আজ দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। কবর জিয়ারতের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তারেক রহমানের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার