ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যখন দেশজুড়ে আনন্দ-উচ্ছ্বাস চলছে, তখন চট্টগ্রামের মিরসরাইয়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় নেতার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আবুল বশর (৬০) নামে এক প্রবীণ বিএনপি নেতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল বশর ওই ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার আহম্মদ সোবহানের পুত্র এবং ইছাখালী ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আবুল বশরের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। মিছিল শেষে সবাই যখন ইউনিয়ন বিএনপির কার্যালয়ে (জিয়া স্মৃতি সংসদ) বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, "আবুল বশর দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। প্রবীণ বয়সেও তিনি দলের প্রতিটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। আজকের আনন্দ মিছিলের অগ্রভাগেও তিনি ছিলেন। মিছিল শেষে কার্যালয়ে বসতেই এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহাওয়া বিরাজ করছে।"
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ইছাখালীতে আনন্দ মিছিল শেষে এক বিএনপি নেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- ৩৬,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে