ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে লক্ষ লক্ষ জনতা। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান এসে পৌঁছালে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান মঞ্চে আরোহণ করার সাথে সাথেই পুরো এলাকা ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জিয়া তোমায় মনে পড়ে’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এসময় জনতা ও সমর্থকদের শুভেচ্ছার জবাবে তারেক রহমানও হাত নেড়ে ভালোবাসা প্রকাশ করেন।
মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছি। অত্যন্ত কঠিন এক পথ পাড়ি দিয়ে তিনি আজ আমাদের মাঝে ফিরে এসেছেন। ইনশাআল্লাহ, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর অকুতোভয় নেতৃত্বেই আমরা আবারও জনগণের রায়ে জয়ী হবো এবং দেশ সংস্কারের কাজ সম্পন্ন করবো।”
উল্লেখ্য, তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী ঢাকা এবং এর আশপাশের জেলাগুলো থেকে কয়েক লক্ষ মানুষের স্রোত ৩০০ ফিট এলাকায় সমবেত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন