ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
থাই সেনাদের কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভাঙায় ভারতের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি ভেঙে দেওয়ায় আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। থাইল্যান্ডের সেনারা এই মূর্তিটি ভেঙে ফেলায় ভারত তা ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছে এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার ঘটনা বলে মন্তব্য করেছে।
কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ডিসেম্বরের শুরু থেকে সীমান্তে তীব্র সংঘর্ষ চলছিল, যেখানে উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “এ ধরনের ঘটনা কখনো হওয়া উচিত নয়।”
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা নিশ্চিত করেছেন, ভেঙে ফেলা মূর্তিটি কম্বোডিয়ার ভেতরে অবস্থিত এবং এটি একটি বিষ্ণু মূর্তি, যা ২০১৪ সালে স্থাপন করা হয়েছিল। মূর্তিটি থাইল্যান্ড সীমান্ত থেকে ৩২৮ ফুট দূরে অবস্থান করছিল।
গত সোমবার থাইল্যান্ডের সেনারা মূর্তিটি ভেঙে ফেলে। এটি একটি হিন্দু অধ্যুষিত এলাকায় অবস্থিত। শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।
থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের সিসাকেত ও সুরিন প্রদেশে সংঘর্ষ হয়েছে। স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালায় এবং থাইল্যান্ডের সেনারা কামান, ট্যাংক ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায়।
সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
৭ ডিসেম্বর থেকে এই সংঘর্ষ চলছিল, যার ফলে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে