ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ধানের শীষ নিয়ে পটুয়াখালীতে লড়বেন ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, জোটবদ্ধ রাজনীতির অংশ হিসেবে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি সাতটি আসনে তাদের নিজস্ব প্রার্থী না দিয়ে জোটের প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
ভিপি নুরকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়ায় পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী মাঠে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। পটুয়াখালীর এই আসনটিতে ভিপি নুরের জনপ্রিয়তার পাশাপাশি বিএনপির বিশাল ভোটব্যাংক যুক্ত হওয়ায় ফলাফল নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
তবে এই আসনে বিএনপির দীর্ঘদিনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের নির্বাহী কমিটির এই সদস্য স্বতন্ত্রভাবে মাঠে থাকায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই কেমন জমজমাট হয়, তা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা। বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বিত শক্তির সামনে হাসান মামুনের স্বতন্ত্র অবস্থান কোনো চ্যালেঞ্জ তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট