ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ কানাডার
নিজস্ব প্রতিবেদক: কানাডার সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির হতে পারে বলে বিদেশি নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) কানাডার সরকার তাদের ভ্রমণ পরামর্শ আপডেট করে জানায়, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পর বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের আগে, চলাকালীন ও পরে বিক্ষোভ, জনজমায়েত ও ট্রাফিকের ব্যাঘাতের সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ অন্যান্য বড় শহরে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করতে পারে। শান্তিপূর্ণ জমায়েত মাঝেমধ্যে ব্যাহত হতে পারে, এবং শহুরে এলাকার বাইরে ভ্রমণ পরিকল্পনা থাকলে তা প্রভাবিত হতে পারে।
পরামর্শে আরও বলা হয়েছে, বাংলাদেশের সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী ধর্মঘটের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপত্তার পরিস্থিতি সামান্য অপ্রত্যাশিত ঘটনায় দ্রুত অবনতি হতে পারে, তাই সর্বোচ্চ সাবধানতা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি