ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শহীদ হাদি হ'ত্যার তদন্ত চায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই হত্যার ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশকে নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে ভারত।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। ওই বৈঠকে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করার বিষয়ে জোর দেয় নয়াদিল্লি।
পিটিআইয়ের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এই হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় বিষয়টি স্বচ্ছভাবে খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নয়াদিল্লির দাবি, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন হলে বিভ্রান্তি দূর হবে।
ওসমান হাদি নিহত হওয়ার পর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং ঢাকায় ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। পিটিআই আরও উল্লেখ করেছে, এই ঘটনার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব জোরালো হয়েছে বলে তাদের পর্যবেক্ষণ।
এর আগে একই দিন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
উল্লেখ্য, এর আগেও গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা চাওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। সপ্তাহ না যেতেই হত্যাকাণ্ড ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তাকে দ্বিতীয়বারের মতো আবারও তলব করল নয়াদিল্লি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ