ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
টুর্নামেন্ট শুরুর মুখে বিপিএলে ধাক্কা, সরে গেলেন তিন বিদেশি ক্রিকেটার
সরকার ফারাবী: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। দলটির তিন বিদেশি ক্রিকেটার বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন।
এবার নিলামের আগেই সরাসরি চুক্তিতে দেশীয় ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম–এর সঙ্গে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। তবে আবরারসহ তিন বিদেশিই শেষ পর্যন্ত আসন্ন বিপিএলে অংশ নিচ্ছেন না।
আবরার ছাড়া বাকি দুই বিদেশি ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। স্টার্লিং ও ডিকভেলা নিজ নিজ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে, এনওসি পেলেও আবরার আহমেদের বিপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার এনওসি স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলাতে আগ্রহী নয় পিসিবি।
সব মিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিকল্প বিদেশি ক্রিকেটার দলে টানতে হবে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা
শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে