ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে কড়া নিরাপত্তা, আতশবাজি–ফানুস নিষিদ্ধ
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টা থেকে পরদিন ১ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৬টা পর্যন্ত ক্যাম্পাসের সব প্রবেশপথে এই কড়াকড়ি বলবৎ থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের ভারপ্রাপ্ত ম্যানেজার ফাতেমা বিনতে মোস্তফা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং এবং উদয়ন স্কুল সংলগ্ন প্রবেশপথগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এসব পথ দিয়ে যাতায়াত করতে পারবেন। কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।
যানবাহন চলাচলের বিষয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) ছাড়া অন্য কোনো গাড়ি উক্ত সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
নিরাপত্তার স্বার্থে ওই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা