ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ঢাবির সঙ্গে সংঘাত এড়াতে এমআইএসটির ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার সময়সূচি থাকায় তৈরি হওয়া জটিলতা নিরসনে স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে এমআইএসটি কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমআইএসটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, এমআইএসটির স্থাপত্য বিভাগের (২য় পর্ব) পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে এমআইএসটির ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের ১ম পর্বের পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথাসময়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালনের কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। পরে তা ২৭ ডিসেম্বর বিকেলে পুনঃনির্ধারণ করা হয়। একই দিন বিকেলে এমআইএসটির স্থাপত্য বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সমস্যা বিবেচনায় এমআইএসটি তাদের বিকেলের স্লটটি একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)