ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
২৭ ডিসেম্বর ৬ মিনিট পর পর চলবে মেট্রোরেল? উদ্যোগ নিল ডাকসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানো এবং ট্রেনের মধ্যবর্তী সময় কমানোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (২২ ডিসেম্বর) ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এক ফেসবুক পোস্টে জানান, ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়িয়ে প্রতি ৬ মিনিট পরপর ট্রেন চলাচলের ব্যাপারে ডাকসুর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর একই দিনে এমআইএসটি (MIST) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াতে বাড়তি চাপ এবং সম্ভাব্য ট্রাফিক জট বিবেচনায় নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম ও বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ডাকসু নেতৃবৃন্দ জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের এই স্থগিত হওয়া পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ডাকসু মনে করে, মেট্রোরেলের ট্রিপ বাড়ানো হলে হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবক যানজটমুক্তভাবে কেন্দ্রে পৌঁছাতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)