ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভারত বনাম পাকিস্তান: সামিরের ব্যাটে পাকিস্তানের রানের বিস্ফোরণ-দেখুন সরাসরি
সরকার ফারাবী: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ব্যাট হাতে একক শো উপহার দিয়েছেন পাকিস্তানের ওপেনার সামির মিনহাস। ভারতীয় বোলিং আক্রমণকে কার্যত ছেলেখেলায় পরিণত করে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তার ঐতিহাসিক ব্যাটিং নৈপুণ্যে ভর করেই ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। শুরুতেই সাফল্যের আভাস পায় তারা। ইনিংসের শুরুতে হামজা জহুরকে ফিরিয়ে দিয়ে ৩১ রানের মাথায় পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দেয় ভারত। হামজা ১৪ বলে ১৮ রান করেন, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা।
তবে এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন সামির মিনহাস। দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৭৯ বলে ৯২ রানের মূল্যবান জুটি গড়ে তোলেন তিনি। উসমান খান ৪৫ বলে ৩৫ রান করে আউট হন; তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।
উসমান বিদায় নেওয়ার পর আরও ভয়ংকর হয়ে ওঠে সামিরের ব্যাট। তৃতীয় উইকেটে আহমেদ হুসাইনের সঙ্গে গড়ে ওঠে ম্যাচের সবচেয়ে বড় জুটি ১২৫ বলে ১৩৭ রান। আহমেদ হুসাইন ৭২ বলে ৫৬ রান করেন, যার মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কা। এই জুটি ভাঙার পরও থামেননি সামির।
চতুর্থ উইকেটে ফারহান ইউসুফের সঙ্গে মাত্র ৩২ বলে ৪২ রানের ঝড়ো জুটি গড়ে অবশেষে আউট হন সামির মিনহাস। দীপেশ দেবেন্দ্রনের বলে ক্যাচ আউট হওয়ার আগে তিনি খেলেন ১১৩ বলে ১৭২ রানের এক অসাধারণ ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ৯টি ছক্কায়। স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ১৫২.২১।
সামিরের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। হুজাইফা আহসান রানের খাতা খুলতে না পারলেও ফারহান ইউসুফ ১৮ বলে ১৯ রান করেন। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়ায় রান তোলার গতি কিছুটা কমে যায়।
সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিততে ভারতের সামনে এখন ৩৪৮ রানের কঠিন লক্ষ্য।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি