ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
‘মুক্তিযুদ্ধে এ কে খন্দকার-এর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে’
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ), স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল (অব.) আব্দুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ কে খন্দকার ছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা অতুলনীয়। দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
মির্জা ফখরুল আরও বলেন, বীর উত্তম এ কে খন্দকার কেবল দেশের প্রথম বিমান বাহিনী প্রধানই ছিলেন না, বরং গ্রুপ ক্যাপ্টেন হিসেবে যুদ্ধকালীন সময়ে তাঁর নেতৃত্ব ছিল অনন্য। ২০১১ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত এই ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ এক মহান সূর্যসন্তানকে হারাল। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, এ কে খন্দকার বার্ধক্যজনিত কারণে আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত