ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হাদি হ'ত্যার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভলকার তুর্ক তার বিবৃতিতে বলেন, ‘আমি হাদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এই হামলার বিষয়ে কর্তৃপক্ষকে পক্ষপাতহীন এবং গভীর তদন্ত করার আহ্বান জানাচ্ছি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই হত্যাকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করা মানবাধিকার রক্ষার স্বার্থে অত্যন্ত জরুরি।’
হাদির মৃত্যুর পর বাংলাদেশে শুরু হওয়া বিক্ষোভ, ভবন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে অস্থিরতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে তিনি মারা যান। আজ শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ