ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন: ৭ রুটে ট্রেনের বিশেষ ব্যবস্থা চাইল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঢাকায় আনার সুবিধার্থে ৭টি রুটে 'স্পেশাল ট্রেন' বা অতিরিক্ত বগি বরাদ্দ চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত এক আবেদনে এই অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আবেদনে উল্লেখ করা হয়, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে সারাদেশ থেকে হাজারো নেতাকর্মী ও ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারি নীতিমালা মেনে নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।
যেসব রুটে স্পেশাল ট্রেন চাওয়া হয়েছে:
১. কক্সবাজার-ঢাকা
২. সিলেট-ঢাকা
৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা
৪. টাঙ্গাইল-ঢাকা
৫. চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা
৬. পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা
৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিশ্চিত করেন, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)