ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের মানসিক বিকাশে মাউশির বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী জানুয়ারি মাস থেকে এসব কার্যক্রম শুরু করে বছরজুড়ে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) অধিদফতরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম গতিশীল করতে হবে। কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোকে ৪টি হাউজে বিভক্ত করে প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।
যেসব প্রতিযোগিতার আয়োজন করতে হবে:
মাউশির নির্দেশনায় তিন ধরনের প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে:
১. ক্রীড়া: ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা ও দৌড় প্রতিযোগিতা।
২. সহপাঠ্যক্রমিক: বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ ও দেয়ালিকা তৈরি।
৩. সাংস্কৃতিক: কোরআন তিলাওয়াত, হামদ-নাত, নজরুল ও রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কন।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবের কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। মাউশির শারীরিক শিক্ষা বিভাগ নিয়মিত এসব কার্যক্রম মনিটরিং করবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের বাৎসরিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়