ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
হজম-কোষ্ঠকাঠিন্যে জাদুর মতো কাজ করে সোনা পাতা!
পার্থ হক: ব্যস্ত জীবন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর ঘন ঘন মানসিক চাপে আক্রান্ত আধুনিক মানুষের জন্য এখন হজমের সমস্যা, ওজন বাড়া ও কোষ্ঠকাঠিন্য যেন নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক উপাদানের দিকে। সেসবের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আয়ুর্বেদে ব্যবহৃত সোনা পাতা গুঁড়া, যা অন্ত্র পরিষ্কার ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে পরিচিত।
সোনা পাতার বৈশিষ্ট্য
সোনা পাতা দেখতে মেহেদির পাতার মতো হলেও এটি Cassia Angustifolia উদ্ভিদের পাতা। শুকনো পাতা হালকা সোনালি রঙের হয়ে থাকে এবং এতে ক্যালসিয়াম, খনিজ, লবণ, ফ্ল্যাভোনয়েডসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি মূলত রেচক হিসেবে কাজ করে, যা অন্ত্রের কার্যক্রমকে সক্রিয় করে হজমকে সহজ করে তোলে।
সোনা পাতা খাওয়ার উপকারিতা
১. অন্ত্র পরিষ্কারে কার্যকর: সোনা পাতা অন্ত্রের পেশি সক্রিয় করে জমে থাকা বর্জ্য সহজে বের করতে সাহায্য করে। এতে অন্ত্রের স্বাভাবিক সঙ্কোচন-প্রসারণ প্রক্রিয়া স্বাভাবিক থাকে।
২. কোষ্ঠকাঠিন্য দূর করে: এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বৃহদন্ত্রে পানি শোষণ কমায়, ফলে বর্জ্যের ভলিউম বাড়ে এবং মলত্যাগ সহজ হয়। কোষ্ঠকাঠিন্যে এটি খুবই কার্যকর।
৩. পাচনতন্ত্রকে সুস্থ রাখে: গ্যাস, অম্বলসহ বিভিন্ন পেটের সমস্যা কমাতে সাহায্য করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ক্ষতিকর জীবাণু কমায় এবং এনথ্রানয়েড হজমে সহায়তা করে।
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা: সোনা পাতার হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রক্তে গ্লুকোজ কমাতে সহায়তা করে। কয়েক মাস সোনা পাতা চা পান করলে রক্তের শর্করা কমতে পারে—এমন তথ্য ছোট গবেষণায় পাওয়া গেছে।
ব্যবহার পদ্ধতি
গুঁড়া ব্যবহার
১-১.৫ চা চামচ গুঁড়া এক গ্লাস পানিতে ৪–৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন
সকালে খালি পেটে পান করুন
দিনে ২০-৩০ গ্রামই যথেষ্ট
পাতার চা
দুই কাপ পানিতে এক টেবিল চামচ শুকনা পাতা ফুটিয়ে এক কাপ করে নিন
প্রতিদিন সকালে খালি পেটে পান করুন
পেট স্বাভাবিক হলে বন্ধ করুন
সতর্কতা যাদের জন্য অনুপযোগী
হৃদরোগী
অন্ত্রের প্রদাহ বা ক্ষত
অ্যাপেন্ডিসাইটিস
যকৃতের ক্যান্সারের রোগী
জন্মনিয়ন্ত্রণে সতর্কতা
সোনা পাতার কিছু উপাদান এস্ট্রাডিওল শোষণে বাধা দিতে পারে, যা জন্মনিয়ন্ত্রণ ওষুধের কার্যকারিতা কমাতে পারে। তাই এসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
স্বল্প সময়েই উপকার মিললেও সোনা পাতা নিয়মিত সেবনের আগে অবশ্যই প্রয়োজন নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা। সঠিকভাবে ব্যবহার করা হলে এটি হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রাকৃতিক সমাধান হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত