ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন গতিবেগ শতগুণ বৃদ্ধি পাবে’
সরকার ফারাবী:বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নের গতি আগের চেয়ে শতগুণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলাতে চতুর্থ দিনের নির্বাচনী গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ছাদখোলা গাড়িতে করে কোনাখালী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, দয়া করে ধানের শীষের পক্ষে ভোট দিন। ইনশাআল্লাহ, বিএনপি সরকার ক্ষমতায় এলে আপনার এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি ফিরবে।
তিনি আরও উল্লেখ করেন, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
নির্বাচনী প্রচারণার শেষ দিন এক দিনের মধ্যে শেষ হবে এবং এরপর রবিবার (৭ ডিসেম্বর) তিনি রাজধানীতে ফিরে আসবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা