ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বজুড়ে বিমান চলাচলে বিঘ্নের শঙ্কা, এয়ারবাসের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সৌর বিকিরণের প্রভাবে যান্ত্রিক ত্রুটির শঙ্কায় নিজেদের প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেটের জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। বিশেষ করে প্রতিষ্ঠানটির এ৩২০ (A320) মডেলের বিমানগুলোতে এই সংস্কার করতে বলা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) এয়ারবাসের এই নির্দেশনার ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সফটওয়্যার আপডেটের প্রক্রিয়ার কারণে ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের বেশ কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে।
ঘটনার সূত্রপাত গত অক্টোবর মাসে। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী জেটব্লু এয়ারওয়েজের একটি এয়ারবাস বিমান মাঝ আকাশে হঠাৎ উচ্চতা হারিয়ে নিচে নেমে আসে। তদন্তে বেরিয়ে আসে, সৌর বিকিরণের (Solar Radiation) প্রভাবে বিমানের ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারের উচ্চতা নিয়ন্ত্রণকারী ডাটায় ত্রুটি দেখা দিয়েছিল। ওই ঘটনার পরই নড়েচড়ে বসে এয়ারবাস কর্তৃপক্ষ।
এয়ারবাস জানিয়েছে, সমস্যা সমাধানে বেশিরভাগ বিমানের সফটওয়্যার পুরনো কিন্তু নির্ভরযোগ্য সংস্করণে ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি বিমানে এই আপডেট সম্পন্ন করতে আনুমানিক দুই ঘণ্টা সময় লাগছে। তবে কিছু বিরল ক্ষেত্রে হার্ডওয়্যার পরিবর্তনেরও প্রয়োজন হতে পারে, যা সময়সাপেক্ষ ব্যাপার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল