ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
যে চার দেশ থেকে শুল্ক তুলে নিচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এই চারটি দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
চুক্তির শর্ত অনুযায়ী, এই দেশগুলোর খাদ্যপণ্যের বাজারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি অবাধ প্রবেশাধিকার পাবে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম হ্রাস পাবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। তিনি আরও জানান, ভবিষ্যতে এমন আরও কিছু চুক্তি করা হবে।
মার্কিন প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ আমেরিকার বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ ব্রাজিলের সঙ্গেও পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত এপ্রিলে ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন, তবে চুক্তির ফলে এই শুল্ক হ্রাস পাবে।
চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রায় আড়াই মাসের মাথায় ট্রাম্প বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছিল এবং মার্কিন বাজারে বিদেশি পণ্যের পরিমাণ কমে যাওয়ায় খাদ্য ও কৃষিজ পণ্যের পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার