ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
যেদিন জানা যাবে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষার ফলাফল
নিজস্ব প্রতিবেদক :উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী রোববার (১৬ নভেম্বর) প্রকাশ করবে দেশের সব শিক্ষা বোর্ড। এ বছর মোট ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, যার আওতায় ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনরায় যাচাই করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, পুনর্নিরীক্ষণের ফল রোববার সকাল ১০টায় প্রকাশ করা হবে। তিনি বলেন, “একযোগে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদনে ব্যবহার করা মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।”
এর আগে গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অসন্তুষ্ট পরীক্ষার্থীরা অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পান। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, খাতা পুনর্নিরীক্ষণের সময় পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয় না, বরং তাদের উত্তরের প্রাপ্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কি না তা পুনরায় যাচাই করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমেই সংশোধিত ফল রোববার প্রকাশ করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ