ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম-নিশানা মুছে যাবে: হাদী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম-নিশানা ভবিষ্যতে থাকবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিলেও যুদ্ধ করেছে দেশের সাধারণ মানুষ কৃষক, শ্রমিক ও জনতা। অথচ স্বাধীনতার পর সেই মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন হাদী।
হাদী বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে কলকাতার হোটেলে ছিল, আর মুক্তিযুদ্ধ করেছে এখানকার জনগণ। এখন তারা বিদেশে বসে অনলাইনে লকডাউনের ডাক দেয় একজন (শেখ হাসিনা) দিল্লিতে, তার ছেলে আমেরিকায়। বিদেশে বসেই তারা বাংলাদেশের টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে।”
এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে বুধবার রাত থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বাতাসা, মুড়ি, কলা, ডিম ও পাউরুটি খেয়ে তারা মিছিল নিয়ে গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছায়।
সেখানে বক্তব্যে শরীফ ওসমান হাদী বলেন, “আমাদের বিশ্বাস, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে কোনো নাম-নিশানা থাকবে না। সারারাত এখানে ছিলাম, সকাল থেকে যারা অবস্থান করছে তারা কেউ রাজনৈতিক পরিবারের সন্তান নয়। তারা সাধারণ অরাজনৈতিক তরুণ প্রজন্ম, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন তারাই রাজনৈতিক ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের মালিকানা নিজেদের কুক্ষিগত করেছিল, জুলাই গণঅভ্যুত্থান সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলনই প্রমাণ করেছে, দেশের প্রকৃত শক্তি জনগণ।”
শেষে শরীফ ওসমান হাদী বলেন, “আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে। দিল্লি তাদের সব বিনিয়োগ আওয়ামী লীগের ওপর করেছিল সেটাই তাদের সবচেয়ে বড় ভুল। এখন ভারতের উচিত সেই ভুল স্বীকার করে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের নতুন বাস্তবতাকে সম্মান করা। এতে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন